মালবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসের হেলপার ও ২ নারীসহ ৩ জন নিহত হয়েছে পীরগঞ্জে । আহত হয়েছে অন্তত ৫ জন। মঙ্গলবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ ও ধাপেরহাট সীমান্তবর্তী ফাইভস্টার মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পীরগঞ্জে প্রথমডাঙ্গা গ্রামের শামছুন্নাহার (২৭), ধোল্লাকান্তি গ্রামের ঝরণা বেগম (২৪)। তবে নিহত বাস হেলপারের নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জাকির পরিবহন নামের যাত্রীবাহী বাসটি ফাইভস্টার মোড়ে এলে পিছন দিক থেকে একটি মালবাহী কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। ঘটনার পর পীরগঞ্জ সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে  এবং আহতদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।   

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930