তিন নারী সুন্নি সম্মেলনে যোগ দিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো । মিরসরাইয়ের সোনাপাহাড় (মাস্তাননগর বাইপাস) এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় ওই তিন নারী নিহত হয়েছেন।

নিহতরা  হলেন জজ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৩৬), দুদু মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৬৫) ও অহিদুল হকের স্ত্রী পেয়ারা আক্তার (৪০) ।
তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কাশিনগর এলাকায় বলে জানিয়েছেন পুলিশ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ফরিদ উদ্দিন সিটিজিনিউজকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনাপাহাড় (মাস্তাননগর বাইপাস) এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ঘাতক গাড়িটিকে শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, খুব সম্ভবত ১০ চাকার গাড়ি চাপা দিয়েছে তাদের।

নিহত পরিবারের স্বজনরা জানিয়েছেন, মিরসরাই উপজেলার মাস্তাননগর রহমানি দরবার শরিফে ওরস ও সুন্নি সম্মেলনে যোগ দিতে আসছিলেন।

মো. ফরিদ উদ্দিন জানান, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930