এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান নামের । সোমবার সকালে উপজেলা সদরের সোনারামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ভাই-বোনও গুরুতর আহত হয়। তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার আমবাড়ি গ্রামের গোলাম মিয়ার ছেলে হামিম (২০) ও মেয়ে সুমা (১৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান বলেন, সকালে ঢাকামুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তবে পাজেরো জিপটি পালিয়ে যাওয়ায় চালক ও গাড়িটিকে আটক করা যায়নি। এদিকে একটি প্রতিষ্ঠানের আইডি কার্ডের সূত্র ধরে তার নাম জানা গেলেও নিহতের বাড়ির ঠিকানা জানা যায়নি।