সড়ক দুর্ঘটনায় সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন নিহত হয়েছেন। রোববার দিবাগত মধ্যরাতে কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনা ঘটে। এতে আরো তিনজন মারা যায়।

আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমজাদ তার সহোদর সদৃশ ছোট ভাই।

তিনি বলেন, আমজাদের মৃত্যু সাতকানিয়ায় আওয়ামী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মত সৎ, আদর্শবান নেতৃত্ব এখন বিরল। মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফেরাত কামনাও করেন তিনি।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728