বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আশিক (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় । আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের মির্জাপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত আশিক উপজেলার লক্ষীয়া এলাকার গোলাপ মিয়ার ছেলে ও লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে একটি ট্রাক্টরে করে খালার বাড়ি একই উপজেলার বাহাদিয়া এলাকায় যাচ্ছিল আশিক নামের ওই স্কুলছাত্র। এ সময় ট্রাক্টরটির পেছন দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সেটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় চালক রাকিব ও স্কুলছাত্র আশিক।

পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্র আশিককে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজুর রহমান সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, আমি এখন ঘটনাস্থলে রয়েছি।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031