সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে । আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বিড়ালক্ষী এলাকার সানা বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম মাও: মমতাজ আহমেদ (৪৫)। তিনি ওই এলাকার কাবিল মোল্যার ছেলে ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয়রা জানায়, শিক্ষক মাও: মমতাজ আহমেদ আজ তার আত্মীয়ের বাড়ী থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় অপরদিক থেকে আরেক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে শিক্ষক মাও: মমতাজ আহমেদ মারাত্মক আহত হলে পথচারীরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728