অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরামর্শক সভায় ভ্যাট নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে।

রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবু মোতালেব বলেন, ‘ভ্যাট নিয়ে এনবিআর ও এফবিসিসিআই কাজ করলেও ফলাফল শূন্য। ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি। শুধু লোক দেখানো প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণ না দিলে চকবাজারের ব্যবসায়ী কীভাবে জানবে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার কী?।’

তিনি বলেন, ‘ভ্যাট নিয়ে এফবিসিসিআই যে প্রস্তাব দিয়েছে, আশা করি তা মেনে নেবেন। না মানলে আমরা আন্দোলন করব।’ তার এমন বক্তব্যের সময় রেগে যান অর্থমন্ত্রী। এক পর্যায়ে মোতালেবের বক্তব্য থামিয়ে দিয়ে বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী। বলেন, ‘আপনারা খামাখা আন্দোলন করছেন। আপনারা যদি আন্দোলন করেন, তবে আমরা তা দমন করব।’

মুহিত বলেন, ‘আট লাখ নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩২ হাজার ভ্যাট দেয়।

মোতালেবের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কতজন ভ্যাট দেন?

এ সময় অন্য ব্যবসায়ীরা অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করে হইচই শুরু করেন। অনেকে আন্দোলন দমনের হুমকি না দিতে অর্থমন্ত্রীর উদ্দেশে উচ্চস্বরে কথা বলেন।

পরিস্থিতি জটিল হয়ে গেলে ব্যবসায়ীদের শান্ত করতে হস্তক্ষেপ করেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা করি ব্যবসায়ীদের ন্যায্য দাবি মেনে নেবেন। আপনারা ধৈর্য ধরেন। এখনো আমরা বাজেট দেখিনি। জানি না বাজেটে কী আছে।’

এরপর এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘এই ধরনের পরামর্শক সভায় আন্দোলনের হুমকি দেবেন না। এ ধরনের ফোরামের একটি আলাদা ভাষা আছে।’ এরপর পরিস্থিতি শান্ত হলে সভার অন্যান্য কার্যক্রম শুরু হয়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930