চট্টগ্রাম মহানগরীর পৃথক পৃথক জায়গা থেকে তিন অজ্ঞাত রোগীকে রবিবার (১১ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা তাদের তিনজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তবে তিনজনের মধ্যে দুইজনকে রাস্তার ধার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তাই জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে কেন বেড়ে গেল অজ্ঞাত রোগী? কেউ কেউ এর কারণ হিসেবে মলম পার্টির দৌরাত্বের কথা বলছে।

চিকিৎসকরা বলছেন, অনেক সময় গরমের কারণেও মানুষ রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে যায়। এছাড়াও মলম পার্টির ব্যাপারটিও নজরে রাখা উচিৎ। কারণ হঠাৎ হঠাৎ মলম পার্টির দৌরাত্ব বেড়ে যায়। এতে হাসপাতালে প্রচুর রোগী ভর্তি হয়।

পুলিশ বলছেন, সাধারণত মলম পার্টির সদস্যরা ছিনতাই করার জন্য কৌশলে অজ্ঞান করে সবকিছু হাতিয়ে নেয়। এরপর ভুক্তভোগীকে রাস্তার ধারে কিংবা নির্জন কোনো জায়গায় ফেলে চলে যায়। কিন্তু উদ্ধারকৃতদের দেখে এমনটা মনে হচ্ছে না। তবে আমরা মলম পার্টির ব্যাপারে নজরে রেখেছি।

এরআগে রবিবার দুপুর সাড়ে তিনটায় ইপিজেড থানার নেভি হাসপাতাল গেট থেকে আনুমানিক ৩৫ বছর বয়সীকে এক পুরুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

এছাড়াও বন্দর থানাধীন মাইলের মাথা লায়লা ফিলিং স্টেশনের সামনে থেকে অজ্ঞাত (৪৫) এক নারীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

অন্যদিকে বাকলিয়া থেকে মানসিক ভারসাম্যহীন ২৫ বছর বয়সী এক যুবককে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তাকেও অজ্ঞান অবস্থান নিয়ে আসা হয়।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031