ভ্রাম্যমাণ আদালত ময়মনসিংহের ত্রিশালে ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব’ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি চাল উদ্ধার করেছে । গত বৃহস্পতিবার বিকালে উপজেলার বইলর ইউনিয়নে ডিলার আব্দুল খালেকের গুদামে অভিযান চালিয়ে এসব চালের বস্তা উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, দরিদ্ররা ডিলার আব্দুল খালেকের থেকে চাল নিতে এলে তিনি জানান, দোকানে বিতরণের জন্য দুই বস্তা চাল ছাড়া আর কোনো চাল নেই। পরে দরিদ্ররা এ বিষয়ে অভিযোগ করলে অভিযান চালিয়ে ওই দোকানের গুদামে চুরি করে রাখা ৩০ কেজি ওজনের ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী হাকিম তরিকুল ইসলাম জানান, অভিযানের সময় ডিলার আব্দুল খালেককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে তার ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031