আগামীকাল ধার্য করা হয়েছে বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় ১৫২ আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রফারেন্স) ও সাজা বাতিলে আসামিপক্ষের আপিলের রায় ঘোষণার দিন । বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে বিডিআর হত্যা মামলায় বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই আদালতে ডেথ রফারেন্স ও সাজা বাতিলে আসামিপক্ষের আপিলের রায় ছাড়াও দ-িতদের সাজা বৃদ্ধি এবং আসামীদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় দেয়া হবে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, মামলাটি রায় ঘোষণার জন্য কাল রবিবারের আদালতের কার্যতালিকায় রাখা হয়েছে।
