বিজিবিকে শিগগিরই হেলিকপ্টার দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। দুর্গম এলাকায় যাওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর হেলিকপ্টারের প্রয়োজন আছে বলে তিনি উল্লেখ করেন। আজ বিজিবি দিবসে বিজিবি সদর দপ্তরে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী আরো বলেন, বিজিবির জন্য বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেটের ব্যবস্থা করা হয়েছে। বিজিবি সবসময় নিজস্ব শৃঙ্খলা মেনে চলবে এবং দেশের জন্য কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রোহিঙ্গা ইস্যুতে বিজিবির দক্ষ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশকে রক্ষায় বিজিবি সবসময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে।

 সীমান্ত রক্ষায় বিজিবি কাজ করে যাচ্ছে। ছিটমহল বিনিময়েও বলিষ্ঠ ভূমিকা রেখেছে এ বাহিনী। রোহিঙ্গা পুনর্বাসন ও নিবন্ধনে বিজিবি দক্ষ ভূমিকা পালন করে যাচ্ছে।
বর্তমানে এই বাহিনীর আধুনিকীকরণের কাজ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন বিজিবিতে আরো বেশি সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন নতুন যন্ত্রপাতি কেনা হচ্ছে। বাহিনীর পক্ষ থেকে বাৎসরিক ছুটি ২ মাসের আবেদন করা হয়েছিলো, সেটা অনুমোদন দেওয়া হয়েছে। বক্তব্য দেয়ার আগে কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930