১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বিশেষ বিসিএসের মাধ্যমে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  একই সঙ্গে তিনি জানিয়েছেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে ৪০ হাজার কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় সভাকক্ষে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন ও হাসপাতালের পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,  এর আগে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ায় গ্রামাঞ্চলে চিকিৎসক-সংকট অনেকটা দূর হয়। আবার যাতে সংকট না হয় সে জন্য আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার।

স্বাস্থ্য খাতে সরকারের নজরদারি বাড়ানোয় সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান বেড়েছে বলে সভায় জানান মন্ত্রী।

সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার এবং সব বিভাগের পরিচালক, হাসপাতালের পরিচালকরা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031