গত দুই দিনে ১১ জন চিকিৎসক মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ইতালিতে । এ নিয়ে মোট অন্তত ৬১ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন এবং প্রায় ছয় হাজার চিকিৎসা কর্মী আক্রান্ত হয়েছেন বলে মেডিক্স ফেডারেশন এফএনওএমসিইও এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশটিতে চিকিৎসকদের মৃত্যুর বিষয়টি নথিবদ্ধ করা হচ্ছে (সূত্র:লা রিপুবলিকা)।

জানা গেছে, করোনায় মারা যাওয়া চিকিৎসকদের বেশিরভাগই ইতালির লোম্বারদিয়া অঞ্চলে কাজ করতেন। এছাড়াও নাপোলি, এমিলিয়া, রোমানিয়া এলাকায় চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন।

চীনের পর করোনা সবচেয়ে ভয়াল থাবা বসিয়েছে ইতালিতে। এই মারণ ভাইরাসের থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মারা যাচ্ছেন। আক্রান্তও হচ্ছেন কয়েক হাজার মানুষ। সোমবার প্রাণ হারিয়েছেন আরো ৮১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯১ জনে। একদিনে নতুন আক্রান্ত চার হাজার ৪০ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা তিন হাজার ৯৮১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৬২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৫৯০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৩৯ জন। বর্তমানে চিকিৎধীন আছেন ৭৫ হাজার ৫২৮ জন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031