ভ্রাম্যামান আদালত বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় রাজধানীর কারওয়ান বাজারে ১১ টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের। মঙ্গলবার কারওয়ান বাজারের পাইকারি আড়তে র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে। অভিযানে সহযোগীতা করে র্যাব-৩, বাণিজ্য মন্ত্রণালয়, বিএসটিআই ও কৃষি বিপণন অধিদপ্তর। আজ সকাল ১১টায় অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। অভিযান শেষে পলাশ কুমার বসু বলেন, সরকার নির্ধামূল্যের চেয়ে বেশি দামে আলু, পেয়াজ, রসুন, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছিল। দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এসব কারণে ১১ প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রমজানে বাজার স্থিতিশীল রাখতে ও ভোক্তাদের কষ্ট কমাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান পলাশ কুমার বসু।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031