১১ শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি ও আড্ডা দেওয়ার কারণে । আজ রোববার ঝালকাঠি সদরের খেয়াঘাট সংলগ্ন এলাকায় অবস্থিত পৌর মিনি পার্কে আড্ডা দেওয়ার সময় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম তাদের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে মোখা পরিস্থিতি দেখতে সুগন্ধা নদীর সংলগ্ন খেয়াঘাটে আসেন ঝালকাঠি জেলা প্রশাসক (ডিসি) ফারাহ গুল নিঝুম। এ সময় খেয়াঘাট সংলগ্ন মিনি পার্কে আড্ডা দিতে দেখেন ১১ শিক্ষার্থীকে। শিক্ষার্থীদের অসময়ে পার্কে আসার কারণ জিজ্ঞাসা করেন তিনি। কোনো সদুত্তোর দিতে না পারায় তাদের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন ডিসি।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, পার্কে প্রায় স্কুল, কলেজের শিক্ষার্থীরা তাদের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়। মাঝে মাঝে এই ধরনের অভিযান পরিচালনা করে অভিভাবকদের চোখ খুলে দেওয়া উচিত। হাতেনাতে ধরিয়ে দিলে তারা বুঝতে পারবে তাদের সন্তানরা স্কুল কলেজের কথা বলে আসলে কোথায় যায়।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, তারা বৈরী আবহাওয়ায় পার্কে আড্ডা দিচ্ছিল। তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার শঙ্কা ছিল। এছাড়া শিক্ষার্থীরা এই সময়ে এখানে উপস্থিত থাকতে পারে না। তাই তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে অভিভাবকদের সঙ্গে কথা বলে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031