১৫টি পেট্রোল বোমা ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। রবিবার সকালে জেলা শহরের গোয়ালচামট এলাকা থেকে শাহারিয়ার হোসেন শান্ত নামে ওই যুবককে আটক করা হয় ফরিদপুরের । পরে তার কাছ থেকে মাদক দ্রব্য ও পেট্রোল বোমা উদ্ধার করেন র‌্যাব-৮ এর সদস্যরা।

আটক শান্ত চরকৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

ফরিদপুর র‌্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, সকালে গোপন সংবাদে শহরের ১নং গোয়ালচামট সড়ক অভিযান চালিয়ে ১৫টি পেট্রোল বোমা ও ৯০টি ইয়াবাসহ মো. শাহারিয়ার হোসেন শান্তকে আটক করা হয়।

তিনি জানান, আটক শান্ত একজন পেশাদার মাদক বিক্রেতা ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি অস্ত্র মামলা, চারটি মাদক মামলা ও দুইটি অন্যান্য মামলা রয়েছে।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, শান্তকে ফরিদপুর কোতয়ালি থানায় হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031