পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছিনতাই, ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টাসহ ১৬টি মামলায় গ্রেপ্তার এক আসামি নিহত হয়েছে রাজধানীর খিলগাঁও এলাকায় । তার নাম বিল্লাল ওরফে চাপাতি বিল্লাল।

বৃহস্পতিবার দিবাগত রাতে ‘শেখের জায়গা’ এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে গোড়ান এলাকায় থেকে বেলালকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র উদ্ধারের অভিযানে রাত ১১টার দিকে তাকে নিয়ে ‘শেখের জায়গা’ নামক স্থানে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। কিন্তু বেলাল সন্ত্রাসীদের গুলিতে আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মশিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

নিহত বেলাল হোসেন ওরফে চাপাতি বেলাল কুমিল্লার বাসিন্দা। তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় এলাকায় বসবাস করতেন।

খিলগাঁও থানার ওসি বলেন, বেলাল এলাকায় চাপাতি নিয়ে ছিনতাই-ডাকাতি করতো। তাই তাকে ‘চাপাতি বেলাল’ বলা হতো। তার নামে খিলগাঁও থানায় ছিনতাই, ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031