আগামী ১৮ই জুন ধার্য করা হয়েছে অসুস্থততার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ শুনানি পিছিয়ে । অসুস্থতার কথা খালেদার আইনজীবীরা আদালতকে জানালে আদালত নতুন এ দিন ধার্য করেন।
মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত বিশেষ আদালত এদিন ঠিক করে দেন। এদিন মামলাটি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন।

শুনানিতে তারা বলেন, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। তাছাড়া তাকে আদালতে হাজির করা হয়নি। তাই অভিযোগ গঠনের শুনানি পেছানো হোক। উভয়পক্ষের শুনানি শেষে কেরানীগঞ্জ কারাগারে পাশে ২ নং ভবনে অস্থায়ী ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ই জুন দিন ধার্য করেন।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031