পাকিস্তানের দুটি কয়লাখনিতে কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে গ্যাস বিস্ফোরণ ও ভূমিধসে । আহত হয়েছেন আরো অনেকে। শনিবার এ ঘটনা ঘটেছে বেলুচিস্তানে। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, মারওয়া এলাকায় প্রধান খনির সঙ্গে তিনটি শাখাকে সংযুক্ত করার সময় যখন মিথেন গ্যাস পুঞ্জীভূত করা হচ্ছিল তখনই ওই বিস্ফোরণ ঘটে। এতে পুরো খনিটি ধসে পড়ে।

ধ্বংসস্তূপ গিয়ে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এতে ভিতরে আটকা পড়েন শ্রমিকরা।  অন্য ঘটনাটি ঘটে এখান থেকে ৬০ কিলোমিটার পূর্বে সুর-রাং এলাকায় একটি খনিতে। সেখানে ভূমিধস হয়। খনি বিষয়ক প্রধান পরিদর্শক ইফতিখার আহমেদ বলেছেন, মারওয়ার খনিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ১১টি মৃতদেহ। বাকিদের উদ্ধারে অভিযান চলছিল। জীবন্ত উদ্ধার করা হয়েছে ৯ খনি শ্রমিককে। তাদেরকে নেয়া হয়েছে কোয়েটার বোলান মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটাপন্ন। কোয়েটার কমিশনার জাভেদ আনোয়ার শাহওয়ানি নিশ্চিত করে বলেছেন, মারওয়ার খনিতে নিহত হয়েছেন কমপক্ষে ১৬ শ্রমিক। এর মধ্যে নয় জনকে চিহ্নিত করা গেছে। তারা হলেন আবদুল রহিম, মুহাম্মদ বাশার, আবদুল ওয়াহিদ, মুহাম্মদ খালিদ, নাসরুল্লাহ, আবদুল্লাহ খান, আবদুল হক, লিয়াকত আলী ও আবদুল লতিফ।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031