এক লাখ রোহিঙ্গার নামের তালিকা প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন। শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন মন্ত্রী। রোহিঙ্গাদের ‘সম্মানের সঙ্গে আর নিরাপত্তা নিশ্চিত করে’ তাদের স্বদেশে প্রত্যাবাসনের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রত্যাবাসনের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী উভয় দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপও এর মধ্যে গঠিত হয়েছে। খবর বিডিনিউজের।

দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী মিটিং মিয়ানমারে অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। ঢাকায় অনুষ্ঠিত মিটিংয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য এক লাখ রোহিঙ্গার নামের তালিকা মিয়ানমারের কাছে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, মিয়ানমারে অনুষ্ঠিত পরবর্তী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক লাখ রোহিঙ্গার তালিকার ব্যাপারে আলোচনা করে প্রত্যাবাসনের সিদ্ধান্ত হবে। তবে এটি নির্ভর করছে মিয়ানমারের পক্ষ থেকে পাঠানো রোহিঙ্গাদের নামের তালিকা চূড়ান্তভাবে অনুমোদনের পর। প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য পাঠানো রোহিঙ্গাদের নামের তালিকা মিয়ানমারের পক্ষ থেকে চূড়ান্তভাবে অনুমোদনের পরই নিশ্চিত করা যাবে কখন প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে, বলেন মন্ত্রী কাদের।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মন্ত্রী কথা বলেন। সময় ও স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না’ তেমনি নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। বিএনপি না আসলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930