দেশে দেশে চলছে লকডাউন। বিশ্বব্যাপি করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে।   এ অবস্থায় পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডাও লকডাউন করা হয়েছে। তবে সরকার ঘোষিত লকডাউন না মানায় দুই যুবকের উপর গুলি চালিয়ে দেয় দেশটির পুলিশ বাহিনী। বুধবার পুলিশের এ গুলিতে নিহত হন তারা। খবর ওয়াশিংটন পোস্ট।
রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা জানান, নিহত দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এরপর গুলি করা হয়।
পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডার করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপসাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়।

সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয় গত রোববার থেকে। শুধু জরুরি পরিসেবাগুলো এ সময় চালু আছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031