২০টি চোরাই মোবাইলসহ মো. রাসেল (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে নগরীর কোতোয়ালীর আলকরণ এলাকা থেকে। গত সোমবার রাত সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটকের সময় নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাসেল চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাবু সওদাগরের বাড়ির মৃত আহমদ নূরের ছেলে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, আলকরণ এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোবাইল সেট ও চোরাই মোবাইল বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ মো. রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাসেলসহ একাধিক জন মিলে দেশের বিভিন্ন স্থানের চোরাই ও ছিনতাইকৃত মোবাইলসমূহ সংগ্রহ করে। উদ্ধারকৃত মোবাইলসমূহ খুচরা ও পাইকারিতে বিক্রির অপেক্ষা করছিল।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031