পুলিশ চট্টগ্রাম নগরীতে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের (হুজি-বি) পাঁচ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে। এরা হল, হুজি-বি’র ঢাকা অঞ্চলের সমন্বয়ক মাওলানা তাজুল ইসলাম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী নাজিম উদ্দিন। হুজি-বি’র কুষ্টিয়া অঞ্চলের সমন্বয়ক হাফেজ আবু জার গিফারি এবং দুই সক্রিয় নেতা নূরে আলম ও ইবতিশাম আহমেদ

তিনটি মামলায় পৃথকভাবে ৭ দিন করে মোট ২১ দিনের জন্য পাঁচজনকে পুলিশ নিজেদের হেফাজতে চেয়েছে।

তিনটি পৃথক রিমান্ডের আবেদন গ্রহণ করে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমান সোমবার শুনানির সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

গত বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) নগরীর নগরীর এ কে খান মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও গুলিসহ (হুজি-বি) পাঁচ নেতাকে আটক করে র‌্যাব।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031