আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানির দিন আগামী ২৩ মে ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার বকশী বাজারে স্থাপিত জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালত এ দিন ধার্য করেন। পূর্বনির্ধারিত দিনে আজ আইনজীবীদের মাধ্যমে খালেদা জিয়া আদালতে আত্মপক্ষ সমর্থন মুলতবি চেয়ে সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

আবেদনে উল্লেখ করা হয়, আদালত বদল চেয়ে তারা হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনের নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। কিন্তু আদালত বদল সংক্রান্ত আদেশের অনুলিপি এখনো পাওয়া যায়নি। তাই সময় প্রয়োজন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031