অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। ত্রিপুরা পুলিশের মোবাইল টাস্ক ফোর্স (এমটিএফ) বৃহস্পতিবার বিকালে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে।
এমটিএফ মোবাইল টাস্ক ফোর্স ইন্সপেক্টর অভিজিৎ চৌধুরী স্থানীয় সাংবাদিকদের জানান, আটককৃতরা ট্রেনে করে অন্য রাজ্য থেকে ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশনে নামেন। পরে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বৈধ কাগজপত্র (ভিসা পাসপোর্ট) দেথাতে না পারায় তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের কোন সীমান্ত পথে তারা রাজ্যে প্রবেশ করেছেন। ত্রিপুরা থেকে ভারতের কোথায় গিয়েছিলেন এবং এর উদ্দেশ্য কি ? এসব কিছু জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।
