২৪ হাজার পিস ইয়াবা বড়িসহ কক্সবাজার থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের এক চালক ও হেলপারকে আটক করা হয়েছে কুমিল্লায় ।

রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজি থেকে তাদের আটক করে হাইওয়ে পুলিশ।

আটক হওয়া চালক জুয়েলের বাড়ি লক্ষীপুর জেলার লুধুয়া গ্রামে এবং হেলপার শামীমের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায়।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মহাসড়কে মাদক উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে যানবাহনে নিয়মিত তল্লাশি চালাচ্ছে হাইওয়ে পুলিশ। রবিবার ভোরে শুয়াগাজী এলাকায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ।

তল্লাশিকালে চালকের সিটের নিচে থাকা একটি ব্যাগ থেকে ২৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৭২ লাখ টাকা বলে জানান ওসি।

মাদক বহনের অপরাধের বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031