২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বৃটেনের রাজধানী লন্ডনে। বৈঠকের উদ্বোধন ঘোষণা করেন  রানী দ্বিতীয় এলিজাবেথ। আজ স্থানীয় সময় সকাল ১০টায় বাকিংহ্যাম প্যালেসে শুরু হয় দুদিনব্যাপী এ শীর্ষ সম্মেলন। এতে কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন। আজ সম্মেলনের প্রথম দিনে সম্মেলনের উদ্বোধনী দিনে ল্যাংকেস্টার হাউসে কমনওয়েলথ নেতৃবৃন্দ তিনটি কার্যনির্বাহী সেশনে অংশ নেবেন। এবার সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- অভীন্ন ভবিষ্যতের দিকে (টুয়ার্ডস কমন ফিউটার)।

নিয়ম অনুযায়ী সিএইচওজিএম বৈঠকের আয়োজক দেশই এর সভাপতিত্ব করে।

সিএইচওজিএম বৈঠকে আয়োজক দেশের কাছে কমনওয়েলথের সভাপতিত্ব স্থানান্তর করা হবে। মাল্টার প্রধানমন্ত্রী ড. জোসেপ মাসকাটের কাছ থেকে বৃটিশ প্রধানমন্ত্রী মের কাছে এ সভাপতিত্ব হস্থান্তর করা হবে। ২০২০ সালে পরবর্তী কমনওয়েলথ বৈঠক পর্যন্ত তিনি এ পদে থাকবেন।

উল্লেখ্য, এবারের ২৫ তম কমনওয়েলথ সম্মেলন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০১৭ সালে। কিন্ত ভানুয়াতু ঘূর্ণিঝড় পাম আক্রান্ত হওয়ায় সম্মেলন লন্ডনে আয়োজনের সিদ্ধান্ত হয়। সাধারণত প্রতি দুই বছর অন্তর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031