একটি বাস উল্টে খাদে পড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে ভারতের উত্তরাখণ্ডে । এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, গতকাল রোববার রাজ্যটির উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে ঘটে ভয়ঙ্কর এ দুর্ঘটনা। বাসটিতে অন্তত ২৮ জন তীর্থযাত্রী ছিলেন বলে জানা গেছে।

ডিজিপি অশোক কুমার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, এ ব্যাপারে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031