২৮ ব্যক্তির বিচার শুরু করেছে আঙ্কারা তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভকে হত্যায় জড়িত থাকার দায়ে । ২০১৬ সালের ১৯ ডিসেম্বর আঙ্কারায় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করার সময়ে তুরস্কের পুলিশ বাহিনীর সদস্য মেভলুত মের্ত আলতিনতাসের গুলিতে নিহত হন কারলোভ। ঘটনার সময়ে আলতিনতাস দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন না। ঘটনাস্থলে উপস্থিত তুর্কি বিশেষ বাহিনীর গুলিতে প্রাণ হারায় হত্যাকারী।

১৬ ব্যক্তির বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এনেছে তুরস্ক। অন্যদিকে ১২ ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ এনেছেন তুর্কি সরকারী কৌসুলি।

অভিযুক্তদের মধ্যে ১৩ ব্যক্তি থানা হাজতে আটক রয়েছেন আর বাকিদের অনুপস্থিতে বিচার চলছে। অনুপস্থিতে যাদের বিচার চলছে তাদের মধ্য অন্যতম হলেন আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত কথিত তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন। তুর্কি সরকারি কৌসুলি অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডসহ সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930