মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন সিরাজগঞ্জের তাড়াশে । সোমবার বিকেল ৫টায় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা দুই যুবক হলেন- বৈদ্যনার্থপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে রাব্বি (২০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহমতপুর গ্রামের শামীম হোসেন (২১)।

পুলিশ জানায়, রাজশাহী সিটি কলেজের দুই ছাত্র উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনার্থপুর গ্রামের বন্ধু শামছুল ইসলামের ছেলে রাব্বির (২০) সঙ্গে দেখা করতে আসেন। পরে বিকেলে ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলে চেপে এলাকায় বেড়াতে বের হন। তারা তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এলে মােটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুত্বর আহত রাজশাহীর তালতা এলাকার একরামুল হকের ছেলে রাজকে (২০) উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031