২ চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে খুলনার ফুলতলায় । ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল পৌনে ৪ টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার রাড়ীপাড়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডাঃ শাহাদাৎ হোসেন (৬৩) ও ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন (৬১) প্রাইভেটকার যোগে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিলেন। ফুলতলার রাড়ীপাড়া ঈদগাহ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে মুচকে যায়।  খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহায়তায় বিধ্বস্ত প্রাইভেট কার থেকে ডাঃ শাহাদাৎ হোসেনকে উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
 অপরদিকে ফায়ারসার্ভিস কর্মীরা গ্রান্ডিং মেশিন দিয়ে প্রাইভেট কারের দরজা কেটে ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন ও গাড়ী চালক মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০) এর লাশ উদ্ধার করে। নিহত ডাঃ শাহাদাৎ হোসেন খুলনার সোনাডাঙা থানার করিম নগর এলাকার মৃতঃ মাজেদ আলীর পুত্র, ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন খুলনার সাউথ সেন্ট্রাল রোডের মৃতঃ আঃ ওয়াহেদের পুত্র এবং চালক মোঃ জাহাঙ্গীর হোসেন খুলনার মুজগন্নি এলাকার মাহাবুবুর রহমানের পুত্র।  
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি নিজেদের জিম্মায় নিয়েছে।

লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হয়নি। তবে চালক বাস ফেলে পালিয়ে গেছে। দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930