৩৩ জন তুরস্কের সেনাসদস্য নিহত হয়েছেন সিরিয়ার উত্তর-পশ্চিম ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় । আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার।

সম্প্রতি ইদলিবে কয়েক হাজার সেনা মোতায়েনের পর থেকে একদিনেই তুরস্কের সেনাবাহিনীর সবচেয়ে বেশি সংখ্যক হতাহতের ঘটনা ঘটল। গত মাসেও ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের অন্তত ১৩ সৈন্যের প্রাণহানি ঘটে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের হাতই প্রদেশের গভর্নর রাহমি দোগানের বরাতে এই খবর প্রকাশ করেছে রাষ্ট্র পরিচালিত আনাদোলু এজেন্সি।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বৃহস্পতিবার গভীর রাতে ইদলিবের পরিস্থিতি নিয়ে দুই ঘণ্টার জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রী ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত মাসে ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের অন্তত ১৩ সৈন্যের প্রাণহানি ঘটে। তুরস্কের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় সিরিয়া সরকারের মূল মিত্র রাশিয়া এবং তুরস্কের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রিত সর্বশেষ অঞ্চল ইদলিবে তুরস্কের ১২টি পর্যবেক্ষণ চৌকি রয়েছে। ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে এসব চৌকি স্থাপন করে তুরস্ক। সেই সময় রাশিয়া-তুরস্কের এই চুক্তিতে সমর্থন জানান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

এ ঘটনার পর আঙ্কারা ব্যাপক সামরিক জবাব দেয়ার প্রস্তুতি নেয়। ফলে নয় বছরের যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930