ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে । আজ সকাল ৮টা ৪০ মিনিটে মাসকট থেকে আসা একটি  উড়োজাহাজের সিটের নিচ থেকে বিপুল পরিমাণ এই স্বর্ণ জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে  চোরাচালান প্রতিরোধে কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। তারা নজরদারি করতে থাকেন। নজরদারী ও তল্লাশির একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৮ এ সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণকৃত মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি ০২২ এর ২২সি সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫০টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৫ কেজি  গ্রাম।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031