আগরপুর-বাজিতপুর সড়কের আগরপুর বাজার সংলগ্ন পাকা রাস্তায় বাজিতপুর থেকে ভৈরবগামী সিএনজি ও বাজিতপুরগামী বালুর ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের । আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির ২ যাত্রী নিহত হন ও সিএনজি চালকসহ ৩ যাত্রী গুরুতর আহত হন।
এলাকাবাসীদের সূত্রে জানা যায়, আজ সকাল ৬টা ১৫ মিনিটের সময় একটি যাত্রীবাহী সিএনজি ও বালুর ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মোঃ জামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (২৮) ও বলিয়ারদী ইউনিয়নের শিমুলতলা গ্রামের মোঃ বকুল মিয়ার ছেলে মোঃ শাহীন মিয়া (২২) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক মোঃ লালন মিয়া ও একই উপজেলার মুতরাপুর গ্রামের মস্তু মিয়ার ছেলে শুসানকে (২৪) ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং শিমুলতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ শহীদুল ইসলামকে (৩২) ঢাকা নিয়ে যাওয়া হয়। চালক লালন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে খবর পাওয়া যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো ঃ নান্নু মোল্লা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
