পুলিশ টাঙ্গাইলের ভূঞাপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে অপহরণের সময় ৩ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে । মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার পাথাইলকান্দী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা  হয়। এসময় এক লাখ ৩০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, ওয়াকিটকি,  এক জোড়া হ্যান্ডকাপ, ডিবি পুলিশের ইউনিফর্ম, একটি ব্যাগও উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

আটককৃত তিন ভুয়া ডিবি পুলিশ হচ্ছে ভোলা জেলার তমুজ উদ্দিন উপজেলার গুলুপপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ (৩৫), নীলফামারী সদর উপজেলরা ইউসুফ আলীর ছেলে আনোয়ার( ৩৭) ও মুক্তার হোসেন।
স্থানীয় সূত্র জানায়, কালিহাতী উপজেলার বিল পালিমা গ্রামের ব্যবসায়ী রহিজ উদ্দিন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এলেঙ্গা রুপালী ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি ভূঞাপুর-এলেঙ্গা সড়কের শ্যামপুর ব্রিজের কাছে পৌছলে সাদা একটি প্রাইভেটকার  থেকে তিনজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে রহিজ উদ্দিনকে ভ্যান থেকে নামিয়ে প্রাইভেটকারে তুলে নেয়। তাৎক্ষনিক জানতে পেরে বিষয়টি ওই এলাকার লোকজন কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশকে অবহিত করেন। পরে দেড়টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী এলাকা থেকে প্রাইভেটকারসহ  চালক মাসুদ, আনোয়ার ও মুক্তারকে আটক করা হয়।

পালিয়ে যায় তাদের অপর সহযোগী আপেল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ব্যবসায়ী রহিজ উদ্দিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। আটককৃত তিন ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031