বিজিবি চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত এলাকায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ।

মঙ্গলবার সকালে সীমান্তের বিশ রশিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, আজ সকাল ১০টার দিকে ভারত থেকে অজ্ঞাত এক ব্যক্তি  মাথায় করে একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় অজ্ঞাত ওই ব্যক্তি বস্তাটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ওই বস্তা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031