মোট ৪৫ জন সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছে খুলনাসহ বিভাগের চার জেলার চরমপন্থী দলের । এ সময় তারা পুলিশের কাছে সাতটি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছে।

সোমবার বিকালে খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চরমপন্থী দলের সদস্যরা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) পাবনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবেন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে ১৫ জেলার ছয় শতাধিক চরমপন্থী আত্মসমর্পণের কথা রয়েছে।   

জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ঢাকাটাইমসকে জানান, সন্ত্রাসী ও নিষিদ্ধ জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে এই চরমপন্থী সদস্যরা আত্মসমর্পণ করেছে। তারা আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবে। এদের মধ্যে খুলনার ৩৫ জন, সাতক্ষীরার ছয়জন, যশোরের দুজন ও নড়াইলের দুজন।এদের মধ্যে অধিকাংশ নিষিদ্ধঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য বলে জানা গেছে।

সোমবার বিকাল সোয়া তিনটার দিকে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চরমপন্থী দলের সদস্যদের আত্মসমর্পণকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের সুপার এসএম শফিউল্লাহ ও জেলা প্রশাসক মো. হেলাল হোসেন। এছাড়া সেখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031