৫ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের। ২০১৩ সালের ২০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান।

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দেশের ১৯তম রাষ্ট্রপতি পদে দায়িত্ব প্রাপ্ত হন। মেয়াদ পার হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হলে সেখানে তিনি মারা যান।

মো. জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ মার্চ ভৈরব শহরের ভৈরবপুর গ্রামের বলাকি মোল্লারবাড়িতে জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরবসহ ঢাকায় তার গুলশানের নিজ বাসভবনে মিলাদ ও কোরআন খতমসহ দোয়ার আয়োজন করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728