৫০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে রাজধানীর পূর্বাচল ক্লাব লিমিটেডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে। পূর্বাচল ক্লাবের সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পক্ষে চেক হস্তান্তর করেন ক্লাবের সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা এবং ক্লাবের সদস্য-অর্থ মাজাহারুল হক শহীদ।

রবিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। করোনা পরিস্থিতিতে সহায়তার জন্য অনুদান দেয় পূর্বাচল ক্লাবসহ ৫৭টি প্রতিষ্ঠান।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930