ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫ কেজি স্বর্ণসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে । জহিরুল ইসলাম নামের ওই ব্যক্তি রোববার রাত সাড়ে ১০টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় আসলে তাকে তল্লাশি করে স্বর্ণের এ চালান উদ্ধার হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আহসানুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে তল্লাশি করেন। এ সময় জহিরের অন্তর্বাসের ভেতরে লুকানো ১০ তোলা ওজনের ৪২টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার সোনার ওজন চার কেজি ৮৭০ গ্রাম। যার দাম আনুমানিক দুই কোটি ৪০ লাখ টাকা। সোমবার ভোরে জহিরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে আহসানুল কবির জানান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031