র‌্যাব এলাকা থেকে জেএমবির পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জের নারায়ণপুর । এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। র‌্যাব-৯ সিলেটে ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাদের আটক করে সিলেট ক্যাম্পে নিয়ে যায়। আজ সোমবার সকালে তাদেরকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব জানায়, সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জিহাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। র‌্যাব-৯ সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃতরা হলেন- নারায়ানপুর গ্রামের হাজী আব্দুল কদ্দুছ (৫০), নারায়নপুর বাজারের টেইলার্স ব্যবসায়ী নারায়নপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম (৫০), নারায়নপুর বাজারের আল মদিনা ক্লথ ষ্টোরের মালিক আনন্দপুর গ্রামের আব্দুর নুর (৪৫), আনন্দপুর গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও দীঘলবাগ পয়েন্ট বাজারের ফার্মেসী ব্যবসায়ী রায়ধর গ্রামের রুহুল আমীন (২৮)।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াসিনুল হক জানান, র‌্যাব তাদেরকে জেএমবি’র সদস্য হিসেবে থানায় হস্তান্তর করেছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728