৫ বছরের শিশুকে ধর্ষণ করেছে শহিদুল ইসলাম (২০) নামের এক বখাটে যুবক টাঙ্গাইলের মধুপুরে । পরিবারের লোকজন রোববার অসুস্থ্য শিশুটিকে উদ্ধার করে প্রথমে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চিকিৎসা করাতে টাঙ্গাইলে নিয়ে যান।
শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বেকারকোণা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক শহিদুল ইসলাম ওই গ্রামের শাহজাহান আলী ওরফে ইয়াজ উদ্দিন দর্জির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ফণীর প্রভাবে বৃষ্টিপাতের সময় শহিদুল শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে পাশে নির্মাণাধীন একটি পাকা বাড়িতে নিয়ে যায়। ওখানে নিয়ে সে শিশুটির ওপর পাশবিক নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। শিশুটির কান্নার শব্দে প্রতিবেশী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
লোকলজ্জার ভয়ে লুকিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়
আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল ও ইউপি সদস্য গোলাম
মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম
জানান, রোববার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ধর্ষককে
গ্রেপ্তারের চেষ্টা চলছে।
