রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে আগামীকাল। শনিবার টুর্নামেন্টের নকআউট পর্বের প্রথম ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কাজানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে উঠেছে ফ্রান্স। আর ‘ডি’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা।

ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে এটি হবে ১২তম ম্যাচ। এই দুই দল এর আগে ১১ বার মুখোমুখি হয়েছে। ১১ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে ছয়টিতে। ফ্রান্স জয় পেয়েছে দুইটিতে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপে ফ্রান্স ও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে দুইবার। এই দুইবারই আর্জেন্টিনা জিতেছে। ১৯৩০ সালের বিশ্বকাপে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর ১৯৭৮ সালের বিশ্বকাপে ফ্রান্সকে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

ফ্রান্স ও আর্জেন্টিনা সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৯ সালে। ওই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স যে দুইটি ম্যাচে জয় পেয়েছিল তার মধ্যে একটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৭১ সালে। আরেকটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৬ সালে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এখন রয়েছে পঞ্চম অবস্থানে। আর ফ্রান্স রয়েছে সপ্তম অবস্থানে। তবে, র‌্যাঙ্কিং এবং পূর্বের পরিসংখ্যান যাই থাকুক না কেন সাম্প্রতিক পারফর‌ম্যান্স বিবেচনা করলে ফ্রান্সকেই এগিয়ে রাখতে হবে। গ্রুপ পর্বে তারা তিনটি ম্যাচেই জয় পেয়েছে। আর আর্জেন্টিনা গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে একটিতে ড্র করেছে, একটিতে হেরেছে ও একটিতে জিতেছে। এখন দেখা যাক মাঠের লড়াইয়ে কোন দল জয় নিজেদের করে নিতে পারে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031