২০১৮ সালে সারাদেশে  মোট ৫ হাজার না ঘ৫১৪টি সড়ক দুর্ঘটটেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী। এসব দুর্ঘটনায় ৭ হাজার ২২১ জন মারা  গেছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন। এছাড়া সড়ক, রেল, নৌ এবং আকাশ পথে মোট ৬ হাজার ৪৮টি দুর্ঘটনায় ৭ হাজার ৭৯৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৯৮০ জন। আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে সংগঠনটি। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো.  মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়, গত বছর রেল পথে দুর্ঘটনা ঘটে ৩৭০টি। এতে মারা যান ৩৯৪ জন, আহত হন ২৪৮ জন।

নৌ-পথে ১৫৯টি দুর্ঘটনায় মারা যান ১২৬ জন, আহত হন ২৩৪ জন। এসব দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন ৩৮৭ জন। ২০১৮ সালে আকাশ পথে ৫টি দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ৫৫ জন, আহত হন ৩২ জন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930