সরকার রাজস্ব পেয়েছে ৯৬২ কোটি টাকা ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুন-ডিসেম্বর) কালো টাকা সাদা করার মাধ্যমে ৭ হাজার ৬৫০ জন ব্যক্তি শ্রেণির করদাতার কাছ থেকে ।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কর বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, এই সুযোগ নিয়ে পুঁজিবাজারে ২০৫ জন কালো টাকা সাদা করেছেন। এর মাধ্যমে এনবিআর আয়কর পেয়েছে প্রায় ২২ কোটি ৮৪ লাখ টাকা। এ ছাড়া আবাসনসহ অন্যান্য খাতে আরো ৭ হাজার ৪৪৫ জন কালো টাকা বিনিয়োগ করেছেন। এতে এনবিআর ৯৩৯ কোটি ৭৬ লাখ টাকা কর পেয়েছে।

জানা গেছে, কালো টাকা বিনিয়োগের মাধ্যমে ৭ হাজার ৬৫০ জন ব্যক্তি শ্রেণির করদাতার কাছ থেকে সরকার মোট ৯৬২ কোটি টাকা রাজস্ব পেয়েছে। তবে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দেয়ার হার গত বছরের তুলনায় বেড়েছে এ অর্থবছরে। ১লা জুলাই থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দিয়েছেন ২১ লাখ ৫১ হাজার ৩২৬ করদাতা। ২০১৯ সালের একই সময়ে এটি ছিল ১৯ লাখ ২৫ হাজার ৭৭৭ জন। আগের বছরের চেয়ে এই সময়ের মধ্যে করদাতা বেড়েছে ২ লাখ ২৫ হাজার ৫৪৯ জন।

এর আগে মহামারির কারণে দেশের অর্থনৈতিক মন্দার প্রভাবে আয়কর আদায়ে যে প্রভাব পড়বে, তা কাটিয়ে উঠতে আয়কর দেয়ার মাধ্যমে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয় সরকার।

নতুন বিধানে করদাতারা তাদের আয়কর রিটার্নে অপ্রদর্শিত আয়ের নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো যেকোনো সম্পদের ওপর ১০ শতাংশ কর দেয়ার মাধ্যমে বৈধ করতে পারবে।

ব্যক্তি পর্যায়ে প্রদর্শিত আয়ের ওপর সর্বোচ্চ প্রদেয় কর ২৫ শতাংশ।

সেখানে অপ্রদর্শিত আয়ের ওপর এই হার মাত্র ১০ শতাংশ।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031