র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চট্টগ্রামে জঙ্গি সন্দেহে ৭ জনকে আটক করেছে । এ সময় তাদের কাছ থেকে উসকানিমূলক বইসহ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।  শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আনন্দবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন মো. তামিম, মো. আজফার, মো. ইমরান, মো. পলাশ, মো. রিদওয়ান, এস এম জাওয়াদ ও মো. মুনতাসির।
র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত সাতজন জঙ্গি কাজে স¤পৃক্ত। তাদের বয়স ২১ থেকে ২৯ বছরের মধ্যে। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গি মতাদর্শের উসকানিমূলক বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে কক্সবাজার এলাকায় কোনো প্রকার কার্যক্রম চালানোর প্রচেষ্টায় তারা একত্রিত হয়েছিল। তবে বিস্তর তথ্য সংগ্রহের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031