৭ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে । এ সময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ইয়াবা বহনের একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে  টেকনাফের জালিয়ার দ্বীপ (জাইল্যার দ্বীপ) সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক এই ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কোস্টগার্ডের একটি বিশেষ দল নাফ নদীতে অবস্থান নেয়। রাত ১২ টার দিকে একটি নৌকা বাংলাদেশের তীরের দিকে আসতে থাকে। এ সময় কোস্টগার্ড চ্যালেঞ্জ করলে নৌকাটি নদীতে ডুবিয়ে দিয়ে ইয়াবা পাচারকারীরা সাঁতরিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে নৌকাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৭ লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান সোহেল রানা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031