আগুনে পুড়ে গেছে আট পরিবারের বসতঘর। শনিবার (২৪ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ধোপা পাড়ায় এ ঘটনা ঘটেছে বোয়ালখালীতে ।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামীম উজ্জামান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে অনুপ দাশ, মৃদুল দাশ, রতন দাশ, রূপন দাশ ও গৌরাঙ্গ দাশের বসত ঘরে আগুন লাগে। এতে আট পরিবারের মাটি তৈরি ১৮টি কক্ষ পুড়ে যায়।

কালুরঘাট মোহরা ও বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি গাড়ি প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, আগুনে আট পরিবারের প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031