আবুল কাশেম (৫৫) নামের এক ব্যক্তি খেলনা কিনে দেয়ার লোভ দেখিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্কুল পড়–য়া দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছেন । পৈশাচিক ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের বালাবাড়ীর অনন্তপুর গ্রামে। এ ঘটনায় গতকাল শনিবার ফুলবাড়ী থানায় ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হলে ধর্ষক আবুল কাশেমকে আটক করেছে  পুলিশ।

স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকাল বেলা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়েসহ ধর্ষণের শিকার শিশুটি তার বাড়ির আঙ্গিনায় খেলছিল। এ সময় আবুল কাশেম এসে খেলার ফাকে ওই শিশুটিকে ভাল খেলনা কিনে দিবে বলে ফুঁসলিয়ে একটি গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি আত্মচিৎকার দিলে ঘটনাস্থলে ছুটে আসেন শিশুটির মাসহ এলাকার লোকজন। এ সময় লম্পট আবুল কাশেম পালিয়ে যায়।

পরে মুমূর্ষু অবস্থায় মেয়েকে উদ্ধার করে নিজস্ব বাড়ীতে নিয়ে আসে আয়েশা খাতুন। বিষয়টি তাৎক্ষনিকভাবে এলাকায় জানাজানি হলে ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। আর বিষয়টি সাজানো বলে ধর্ষক আবুল কাশেমসহ তার নিকট আত্মীয়-স্বজন গালাগালি করে মেয়ের পরিবারকে হুমকি দেয়। এক পযার্য় মেয়ের অবস্থা বেগতিক হলে শিশুটির বাবা আব্দুল মজিদ গতকাল শনিবার সকালবেলা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয় ।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মেয়েটির বাবা বাদী হয়ে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করায় আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031