আদালত নাশকতা মামলায় যশোরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ।

মঙ্গলবার বিকেলে আদালতের এই আদেশ পাওয়ার পর সন্ধ্যায় নেতাকর্মীদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

জেলহাজতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও অভয়নগর উপজেলা সভাপতি ফারাজী মতিয়ার রহমান, শার্শা উপজেলা সভাপতি খায়রুজ্জামান মধু, চৌগাছা উপজেলা সভাপতি জহুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হাসান বাবুল প্রমুখ।

গত ১ ও ২ ফেব্রুয়ারি যশোরের নয়টি থানায় একযোগে এসব নেতাকর্মীর নামে নাশকতার মামলা দেয় পুলিশ। পরে আসামিরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন।

মঙ্গলবার সেই জামিনের সময় শেষ হয়। এদিন নেতাকর্মীরা জোট বেঁধে আত্মসমর্পণ করেন আদালতে। জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম আত্মসমর্পণ করা আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, ১ ও ২ ফেব্রুয়ারি পুলিশের রুজু করা মামলাগুলোকে ‘মিথ্যা, হাস্যকর, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছে বিএনপি।

নেতাকর্মীদের কারাগারে পাঠানোর পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু তাদের বিরুদ্ধে রুজু করা মামলা প্রত্যাহারের দাবি জানান। বলেন, এইভাবে বায়বীয় অভিযোগে নেতাকর্মীদের জেল খাটিয়ে সরকারের শেষ রক্ষা হবে না।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031